২০০৯—১০সালের প্রাথমিকে চাকুরী প্রার্থীদের সমবেদনা জানাতে অনশন মঞ্চে হাজির হলেন রায়গঞ্জের সাংসদ তথা সিপিআইএম নেতা মহন্মদ সেলিম। এদিন তার সাথে ছিলেন কংগ্রেস নেতা হেমন্ত শর্মা।
সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০০৯—১০ সালের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। কিন্তু সেই নির্দেশের পরেও মালদা জেলায় প্রকাশ করা হয়নি চাকুরীর প্যানেল। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে আমরন অনশনে বসেছেন চাকুরী প্রার্থীরা। সপ্তাহখানেক ধরে অনশন চললেও হেলদোল নেই জেলা প্রশাসনের। আর ইতিমধ্যে অনশনকারীদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। শনিবার মালদায় এসে অনশনকারীদের সাথে সাক্ষাত করেন সিপিআইএম নেতা মহন্মদ সেলিম। তার সাথে অনশন মঞ্চে হাজির ছিলেন কংগ্রেস নেতা। এদিন সমস্ত গণতন্ত্র প্রিয়ো মানুষকে এই আন্দোলনের পাশে দাঁড়ানের আহ্বান জানান এই বাম সাংসদ। সিপিআইএম নেতা মহন্মদ সেলিম আরও বলেন বর্তমান সরকার একেবারে নির্দয় তাই অনশনকারী চাকুরী প্রার্থীদের জন্য তিনি এখনও কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। মালদা জেলার সমস্ত গনতন্ত্র প্রিয় মানুষ ন্যায়ের পক্ষ যারা আছেন এবং ভবিষ্যতে এই শিক্ষা বাঁচানোর জন্য অনশনকারী চাকুরী প্রার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। আর ডিপিএসসি-র চেয়ারম্যান আশিস কুণ্ডুকে যেন বাধ্য করা হয় যত তাড়াতাড়ি সম্ভব অনশনকারী চাকুরী প্রার্থীদের চাকুরীতে নিযুক্ত করা হক।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/IwtZGTXx8ac